I
Info Nest
@infonest1.3K подп.
554просмотров
41.5%от подписчиков
24 декабря 2025 г.
question📷 ФотоScore: 609
পৃথিবীতে প্রায় ৮ বিলিয়ন মানুষ বাস করে। পুরো পৃথিবীতে কি এমন একজন মানুষ আছে, যার সাথে অন্য কোনো মানুষের চেহারার পুরোপুরি মিল আছে? অসম্ভব। . ফিঙ্গারপ্রিন্টের কথা যদি বাদও দেওয়া হয়, তারপরও প্রতিটি মানুষের শরীরে বিশেষ ঘ্রাণ রয়েছে। সেই ঘ্রাণ অনুসরণ করেই প্রশিক্ষিত কুকুর অপরাধীকে শনাক্ত করতে পারে। একজন মানুষের ঘ্রাণের সাথে আরেকজনের কোনো মিল নেই। এমনকি দেখা গেছে একই পরিবেশে থাকা ও একই খাদ্য গ্রহণ করা যমজ ভাইবোনদেরকেও শরীরের ঘ্রাণ দিয়ে আলাদা করতে পেরেছে প্রশিক্ষিত কুকুর। . শরীরের ঘ্রাণের মতো প্রতিটি মানুষের স্বরও ভিন্ন ভিন্ন। চোখের মণি ভিন্ন, আঙুলের ছাপ ভিন্ন। প্রত্যেকের রক্তের প্লাজমাও ভিন্ন। আধুনিক গবেষণা অনুযায়ী মানবদেহে টিস্যু বা কোষ জালের মতো ছড়িয়ে রয়েছে। রক্তের গ্রুপ যদিও সীমিত; কিন্তু মানবদেহের টিস্যুর ধরন অসীম। পৃথিবীতে শুধু আপনার টিস্যুই আপনার মতো; আপনার মতো আর কেউ নেই। . ‘তিনিই আমার রব’ সিরিজ থেকে একটুখানি। এই সিরিজের বইগুলো যেন আপনার লিস্ট থেকে ছুটে না যায়! . সমকালীন প্রকাশন সুন্দর জীবনের জন্য।
554
просмотров
913
символов
Нет
эмодзи
Да
медиа

Другие посты @infonest

Все посты канала →
পৃথিবীতে প্রায় ৮ বিলিয়ন মানুষ বাস করে। পুরো পৃথিবীতে কি এমন — @infonest | PostSniper