415просмотров
31.1%от подписчиков
5 февраля 2026 г.
📷 ФотоScore: 457
ফ্রিল্যান্সার বা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এটা আক্ষরিক অর্থেই একটা গোল্ডমাইন। ঘন্টার কাজ মিনিটে করতে চাইলে এই প্রম্পট লাইব্রেরিটা বুকমার্ক করে রাখুন। আমরা অনেকেই আছি যারা সারাদিন AI Tools ব্যবহার করি, কিন্তু দিনশেষে আউটপুট দেখে মনে হয় ধুর! এটা তো রোবোটিক লাগছে। বা যেটা চাচ্ছিলাম, সেটা ঠিকঠাক আসছে না। AI জমানায় টুলস সবার কাছেই আছে। পার্থক্যটা তৈরি করে দেয় Prompt Engineering. আপনি মেশিনকে ঠিক কী এবং কীভাবে ইনপুট দিচ্ছেন, তার ওপর নির্ভর করে আউটপুট হীরা হবে নাকি কয়লা হবে। কিন্তু মুশকিল হলো, সব সময় ক্রিয়েটিভ প্রম্পট মাথায় আসে না। ঠিক এই জায়গাতেই Promptly র এই লাইব্রেরিটা একটা গেম চেঞ্জার। এখানে বিভিন্ন ক্যাটাগরির (Marketing, Coding, Writing, SEO etc.) জন্য রেডিমেড হাই কোয়ালিটি প্রম্পট সাজানো আছে। আপনার কাজ শুধু কপি করা আর নিজের প্রয়োজনমতো একটু এডিট করে নেওয়া। - কেন এটা আপনার কাজে লাগবে?
১. Time Saver: বসে বসে প্রম্পট চিন্তা করতে হবে না।
২. Quality Output: টেস্টেড প্রম্পট, তাই রেজাল্ট একুরেট আসে।
৩. Learning: অন্যের প্রম্পট দেখে আপনি নিজেও শিখতে পারবেন কীভাবে ইফেক্টিভ কমান্ড দিতে হয়।