41просмотров
8.4%от подписчиков
22 декабря 2025 г.
statsScore: 45
১৯৭১ সালের বাংলাদেশের তুলনায় চীন আরও দরিদ্র রাষ্ট্র ছিলো এখন কেন এত পার্থক্য হয়ে গেলো কীভাবে? সমস্যা কি দুর্নীতিতে নাকি অন্য কোন খানে? লক্ষ্য করুন, বাজার থেকে ফল কিনতে বেশী কোন বিদ্যা লাগে না। আপনি টাকা দিলেই ফল বাসায় চলে আসবে। কিন্তু যদি আপনি একটি বাগান বানাতে চান? গাছের চারার কিন্তু ফলের চাইতে বেশী না। তবে গাছ লাগানো, বড় করা, জমি কেনা, পরিচর্যা করা থেকে শুরু করে বছরের পর বছর লেগে থাকা লাগে। আমরা সেই রাস্তায় না গিয়ে বরং রেডিমেড সব পেতে চেয়েছি।
বিষয়টা টাকার অভাব না। যাদের টাকা থাকা স্বত্বেও এই রাস্তায় হেঁটেছে যেমন মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলো তারাও প্রযুক্তিতে পিছিয়ে গেছে। সেই তুলনায় তাইওয়ান, চীন, কোরিয়া, মালয়শিয়া শিল্প , ব্যবসা ও প্রযুক্তিতে আগাতে চেষ্টা করেছে। এটাই আজকে এত বড় পার্থক্য করে দিয়েছে এই দুই অঞ্চলের মাঝে।